বেঙ্গালুরুতে থুশারার বদলি গ্লিসন, চেন্নাইয়ে কুলদীপ
আইপিএলের চলতি আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল নুয়ান থুশারার। তবে ফিটনেস পরীক্ষায় উতরে যেতে না পারায় ডানহাতি পেসারকে অনাপত্তি পত্র দেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ফলে দল পেয়েও ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের চলতি মৌসুমে খেলা হচ্ছে না তার। থুশারার বদলি হিসেবে ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনকে দলে নিয়েছে বেঙ্গালুরু।