টানা দ্বিতীয় শিরোপা জেতা সহজ হবে না বেঙ্গালুরুর: কুম্বলে

আইপিএল
বেঙ্গালুরুর জার্সিতে অনিল কুম্বলে
বেঙ্গালুরুর জার্সিতে অনিল কুম্বলে
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আইপিএলের গত আসরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে তারা আইপিএল খেলতে নামবে। তাদের চোখ টানা দ্বিতীয় শিরোপাতে। তবে ভারতের সাবেক অধিনায়ক ও বেঙ্গালুরুর সাবেক ক্রিকেটার অনিল কুম্বলে মনে করেন সেই কাজটা মোটেই সহজ হবে না দলটির।

সম্প্রতি বেঙ্গালুরু দল নিয়ে জিওহটস্টারের সঙ্গে কথা বলেছেন ভারতীয় এই সাবেক স্পিনার। সেখানেই দলটির সামনে থাকা বিভিন্ন কঠিন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন তিনি। অধিনায়ক হিসেবে রজত পাতিদারের প্রশংসা করেছেন তিনি। তবে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স যেভাবে ধারাবাহিকভাবে শিরোপা জিতেছে বেঙ্গালুরু সেটা পারবে না বলেই মনে করেন তিনি।

তিনি বলেন, 'রজত পতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টানা দুটি শিরোপা জেতা সহজ হবে না। এর আগে কেবল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সই ধারাবাহিকভাবে ট্রফি জিততে পেরেছে। তবে আমার মনে হয় অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমে রজাত পতিদার ভালোই করেছেন। তাকে অধিনায়ক ঘোষণা করা হলে আমাদের অনেকেই অবাক হয়েছিলাম। কারণ সবাই ভেবেছিল আবারও বিরাট কোহলিই দায়িত্ব নেবেন। কিন্তু টিম ম্যানেজমেন্ট পতিদারকেই বেছে নেয় এবং সেটি ফলও দিয়েছে।'

বেঙ্গালুরুর দায়িত্ব নেয়ার আগে অধিনায়ক হিসেবে খুব বেশি অভিজ্ঞতা ছিল না পাতিদারের। তবে সব আলোচনা ছাপিয়ে তরুণ এই ব্যাটারের কাঁধেই দলটির অধিনায়কত্ব দেয়া হয়। নেতৃত্ব পেয়েই দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন তিনি। কুম্বলে মনে করেন পাতিদারের চাপ সামলানোর প্রক্রিয়া দলটিকে সাহায্য করবে।

তিনি বলেন, 'তার আগে কেবল মধ্যপ্রদেশের হয়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা ছিল এবং ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে। সেই অভিজ্ঞতা নিয়েই তাকে অধিনায়ক করা হয় এবং সে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। এখন চ্যালেঞ্জটা হবে আরও বড়, কারণ প্রত্যাশাও থাকবে অনেক বেশি। তবে চাপের মুহূর্তেও তাকে বেশ শান্ত ও স্থির দেখা যায়। সেটাই তার বড় শক্তি, যা তাকে সাহায্য করবে।'

আইপিএলের মিনি নিলামে ৭ কোটি রুপিতে অলরাউন্ডার ভেঙ্কাটেস আইয়ারকে দলে নিয়েছে বেঙ্গালুরু। গত কয়েকটি মৌসুমে তিনি খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ২০২৫ মৌসুমে পৌনে ২৪ কোটিতে তাকে কিনে নিয়েছিল কলকাতা। তবে দামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে কুম্বলে মনে করেন, মৌসুমের শুরুতেই বেঙ্গালুরুর একাদশে নাও থাকতে পারেন আইয়ার।

তিনি যোগ করেন, আমার মনে হয় না ভেঙ্কাটেস আইয়ার শুরু থেকেই একাদশে থাকবে। আপনি তো সেই একই একাদশই রাখতে চাইবেন, যারা ১৮ বছর পর দলকে শিরোপা এনে দিয়েছে। দেবদূর পাডিকালকে একাদশে খেলানো উচিত। চোটের কারণে শেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে পারেনি, কিন্তু ব্যাট হাতে সে এখন দুর্দান্ত ফর্মে আছে।'

আরো পড়ুন: