ভারতকে হারিয়ে মিলার বললেন, ‘তাদের হারানো যায়’
টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ ১২ ম্যাচের সবকটিতে জয়। মাঝে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপাও জিতেছে ভারত। ২০ ওভারের টুর্নামেন্টে ভারত যেন হারতেই ভুলে গেছিল। অপ্রতিরোধ্য হয়ে ওঠা সূর্যকুমার যাদবের সেই দলকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় হারের স্বাদ দিয়েছে সাউথ আফ্রিকা। দুর্দান্ত ব্যাটিংয়ে প্রোটিয়াদের বড় পুঁজির ভিত গড়ে দেওয়া ডেভিড মিলারের উপলব্ধি ভারতকে হারানো যায়।