পদত্যাগ করলেন পান্ত
টানা দুই মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে সেরা চারে তুলতে পারলেন না ঋষভ পান্ত। এমন পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্ণৌ।
টানা দুই মৌসুমে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে সেরা চারে তুলতে পারলেন না ঋষভ পান্ত। এমন পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজিটির নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাঁহাতি এই উইকেটকিপার ব্যাটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লক্ষ্ণৌ।
২০২৫ সালে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকে মৌসুম শেষ করেছিল লক্ষ্মৌ সুপার জায়ান্টস। এবারে লক্ষ্মৌর অবস্থান একেবারে তলানিতে। টানা দুই মৌসুমে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বড়সড় পরিবর্তনের কথা ভাবছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে দলের খারাপ পারফরম্যান্সের পরও বারবার ঋষভ পান্তের অধিনায়কত্বের ওপর আস্থা জানালেও এবারে ভিন্ন কিছু ভাবছে লক্ষ্মৌ। আগামী মৌসুমে দলটির নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন দলটির গ্লোবাল ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি।
শক্তিশালী দল নিয়েও গত মোসুমে পয়েন্ট টেবিলের তলানির দিকে থেকে শেষ করেছিল লক্ষ্মৌ সুপার জায়ান্টস। এ মৌসুমে তাই লক্ষ্মৌকে নিয়ে প্রত্যাশা ছিল বেশি। কিন্তু এবার বাজে পারফরম্যান্সের দিক থেকে গত মৌসুমকেও ছাড়িয়ে গেছে ঋষভ পান্তের দল। সবার আগেই তারা ছিটকে গেছে প্লে অফের দৌড় থেকে। তবুও দলের ওপর আস্থা হারাননি অধিনায়ক পান্ত। ১৩তম ম্যাচে এসে নবম হারের পরেও নিজেদের দারুণ দল বলছেন লক্ষ্মৌ অধিনায়ক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) স্লো ওভার রেটের অভিযোগে শাস্তি পেয়েছেন লক্ষ্মৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্ত। ১৫ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের মাঠে জয় পাওয়া ম্যাচের জন্য এই শাস্তি দেয়া হয়েছে পান্তকে। চলতি মৌসুমে এটি লক্ষ্মৌ এবং পান্তের প্রথম ওভাররেটজনিত শৃঙ্খলাভঙ্গের ঘটনা। তাই বাঁহাতি এই ব্যাটারকে ১২ লাখ ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।
সময়টা মোটেই ভালো যাচ্ছে না ঋষভ পান্তের। ব্যাট হাতে অফফর্মের পাশাপাশি তার দল লক্ষ্মৌ সুপার জায়ান্টস টানা দুই মৌসুমে টেবিলের তলানির দিকে থেকে টুর্নামেন্ট শেষ করার দাড়প্রান্তে এখন। দলের এমন বেহাল দশায় পান্তের অধিনায়কত্ব নিয়ে কাটাছেঁড়া হচ্ছে বেশ। কিংবদন্তি সাউথ আফ্রিকা পেসার শন পলক সম্প্রতি কঠিন ভাষায় সমালোচনা করেছেন অধিনায়ক পান্তকে।
গত মৌসুমে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পান্তকে দলে নিয়েছিল লক্ষ্মৌ সুপার জায়ান্টস। ব্যাটার এবং অধিনায়ক দুই ভূমিকাতেই সেই আসরে ব্যর্থ হবার পর এবারের আসরে পান্তের ওপর প্রত্যাশা ছিল আরো বেশি। কিন্তু এবারেও দল আছে পয়েন্ট টেবিলের সবশেষ অবস্থানে। ব্যাট হাতেও ব্যর্থ লক্ষ্মৌ অধিনায়ক। তবুও এই ব্যাটারের ওপর আস্থা হারাতে রাজি নন লক্ষ্মৌর প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার। উল্টো, নিজের কথা না ভেবে দলের জন্য ছাড় দেবার মানসিকতার জন্য পান্তের প্রতি মুগ্ধ এই কোচ।
গত মৌসুমে রেকর্ড পারিশ্রমিকে লক্ষ্মৌ সুপার জায়ান্টসে যোগ দিয়েছেন ঋষভ পান্ত। প্রথম মৌসুমে গড়পরতা এক আসর কাটানোর পর এবারে প্রত্যাশার চাপ ছিল আরো বেশি। কিন্তু ব্যাটার এবং অধিনায়ক দুই ভূমিকাতেই এখন পর্যন্ত ব্যর্থ তিনি। টানা পাঁচ ম্যাচ হেরে লক্ষ্মৌ এখন পয়েন্ট টেবিলের তলানিতে। দল ও পান্ত দুই পক্ষের ভালোর জন্যই তাই দলের অধিনায়কত্ব থেকে পান্তকে সরিয়ে এইডেন মার্করামের হাতে দায়িত্ব তুলে দেবার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর।
প্রথম ম্যাচে হারের পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঋষভ পান্তকে। তার পারফরম্যান্স আশানরুপ না হওয়াতেই সমালোচনা হচ্ছিলো। তবে দ্বিতীয় ম্যাচেই ব্যাট হাতে জবাব দিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে দলকে জিতিয়ে সমালোচকদের চুপ করালেন তিনি।
রেকর্ড পারিশ্রমিকে গত বছর লক্ষ্মৌ সুপার জায়ান্টসে যোগ দেন ঋষভ পান্ত। সেবার গড়পরতা এক আসর কাটানোর পর এ বছর পান্তের ওপর প্রত্যাশার চাপ আরো বেশি। কিন্তু নতুন মৌসুমের প্রথম ম্যাচে গত আসরের মত আরো একবার হতাশ করেছেন লক্ষ্মৌর অধিনায়ক। নিজেকে ওপেনিংয়ে তুলে এনে বাড়তি দায়িত্ব নিতে চাইলেও সফল হতে পারেননি। এরপরেও দল ও নিজের জন্য পান্তকে ওপেনিংয়েই থেকে যাবার অনুরোধ সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের।
ভারত-নিউজিল্যান্ড একদিনের সিরিজে খেলতে পারছেন না ঋষভ পান্ত। ভদোদেরায় সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে ভারতীয় দল। ১০ জানুয়ারি (শনিবার) অনুশীলনের সময় চোট পেয়ে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন উইকেটরক্ষক এই ব্যাটার।
কলকাতায় ভারত–সাউথ আফ্রিকা প্রথম টেস্টে মাঠের একটি ঘটনার পর বিতর্ক তৈরি হয়েছিল। সাউথ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে করা মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েন ভারতের জসপ্রিত বুমরাহ ও ঋষভ পান্ত। পরে সেই মন্তব্যের জন্য তারা ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন বাভুমা নিজেই। একই সঙ্গে, কোচ শুকরি কনরাডের একটি মন্তব্য নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন প্রোটিয়া অধিনায়ক।
কলকাতা টেস্টের তৃতীয় দিনের খেলায় যখন ভারত জয়ের লক্ষ্যে নামবে, তখন হাসপাতালে থাকতে হবে অধিনায়ক শুভমান গিলকে। ঘাড়ের সমস্যার কারণে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচে আর মাঠে ফিরতে পারবেন না তিনি। স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে ২৬ বছর বয়সী এই ব্যাটারকে।