‘কোহলিকে কেবল কোহলিই চ্যালেঞ্জ করতে পারে’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরেকটি বড় মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। এই প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে তিনি ছাড়িয়ে গেলেন ৯ হাজার রানের গণ্ডি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে রান তাড়ার ম্যাচেই এই কীর্তি গড়েন তিনি।