তাইজুলের ঘূর্ণির পর তাসকিন-হাসানে বাংলাদেশের বড় জয়
কিংস্টনে চতুর্থ দিনের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বড় লক্ষ্য দিতে না পারলেও তাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে যথেষ্ট ছিল বাংলাদেশের সংগ্রহ। বাকি কাজটা সেরেছেন বোলাররা।
কিংস্টনে চতুর্থ দিনের শুরু থেকেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের বড় লক্ষ্য দিতে না পারলেও তাদের চ্যালেঞ্জের মুখে ফেলতে যথেষ্ট ছিল বাংলাদেশের সংগ্রহ। বাকি কাজটা সেরেছেন বোলাররা।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে মাত্র ৫৭ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। এর মধ্যে শেষ ২০ রানে ১০টি উইকেট হারিয়েছে তারা। ম্যাচটি দশ উইকেটে হেরে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারে স্বাগতিকরা।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে নাটকীয়তার পর ড্র'তে শেষ হয়েছে খুলনা বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচ। শেষ দিনে প্রথম সেশন শেষেই ইনিংস ঘোষণা দেয় খুলনা। সেই সময় তাদের রান ছিল ছয় উইকেটে ১৪৭। রংপুরের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২৫৯ রানের। বাকি দুই সেশনে সেই লক্ষ্যের কাছাকাছি পৌঁছেও দিন শেষ হওয়ায় তা ছুঁতে পারেনি রংপুর।
আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে অসাধারণ বোলিং করেছেন নাহিদা আক্তার। সিরিজ শেষ হতেই সেই বোলিংয়ের পুরষ্কার পেয়েছেন তিনি। ওয়ানডেতে নারী বোলারদের র্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি। এই সিরিজে ব্যাট হাতে দারুণ সব পারফরম্যান্স করে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ফারজানা হক ও নিগার সুলতানা জ্যোতির।
জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে ঢাকা বিভাগকে ১২২ রানের বড় ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগ। ২২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রুয়েল মিয়ার তোপে মাত্র ৯৮ রানেই অলআউট হয় ঢাকা। বরিশালের হয়ে ২৮ রান খরচায় ছয় উইকেট নেন এই পেসার।
অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে লড়াই জমিয়েও মাত্র ৭ রানে হারতে হয়েছে বাংলাদেশের যুবাদের। আগের দুই ম্যাচ জেতায় পরের রাউন্ডে যাচ্ছে বাংলাদেশ, তবে তা গ্রুপ রানার্সআপ হয়েই। গ্রুপ পর্বের শেষ ম্যাচটিতে ব্যাটিং ইনিংসের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিলো জুনিয়র টাইগারদের হাতে।
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। ২১ নভেম্বর শ্রীলঙ্কার বিমান ধরার কথা তাদের। ঠিক একদিন আগে এই সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে আছেন তিন লেগ স্পিনার।
দীর্ঘ দিন ১৪ বছর পর জাতীয় লিগে টি-টোয়েন্টি সংস্করণ চালুর উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় লিগের টি-টোয়েন্টি আসর। এনসিএলের লাল বলের আট দলই অংশ নিতে যাচ্ছে এই টুর্নামেন্টে।
আইপিএলের নিলামে তাক লাগিয়েছেন বৈভব সুরিয়াভানশি। ভারতের ১৩ বছর বয়সী এই ক্রিকেটার অবশ্য আইপিএল নিলামে নাম দিয়েই আলোড়ন তুলেছিলেন। সেটা আরেকবার দেখা গেল নিলামের টেবিলেও। অভিশ্বাস্য এই প্রতিভাকে দলে পেয়ে উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে এবার সবচেয়ে বড় চমকের নাম ভেঙ্কটেশ আইয়ার। এই অলরাউন্ডারকে দলে ভেড়াতে ২৩ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে কলকাতা নাইট রাইডার্স। প্রত্যাশার চাইতে বেশি দাম ভেঙ্কটেশকে দিয়েছে তারা, এমনটা মানছেন কলকাতার প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। তবে এতো বেশি অর্থ খরচের কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে রীতিমতো কাড়াকাড়ি করেই শ্রেয়াস আইয়ারকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। গত আসরে কলকাতা নাইট রাইডার্সের শিরোপাজয়ী এই অধিনায়ককে যেকোনো মূল্যে দলে চেয়েছে পাঞ্জাব। নিলাম শেষে জানা গেল, দলটির অধিনায়কত্ব দেয়া হবে শ্রেয়াসকে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে বেশ চড়া দাম পেয়েছেন যুবেন্দ্র চাহাল। ১৮ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। এতো দাম দেখে নিজেই হতবাক হয়েছেন ভারতের এই স্পিনার। সর্বোচ্চ ১২-১৩ কোটি রুপি প্রত্যাশা করেছিলেন তিনি।