বাংলাদেশ বিপদে ফেললেও শাস্ত্রীর কাছে ভারত-পাকিস্তানই এগিয়ে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। চার দলের যেকোন দুটি সুযোগ পাবে সেমিফাইনালে খেলার। কাগজে-কলমে পিছিয়ে থাকা বাংলাদেশের পাশাপাশি নিউজিল্যান্ডকেও সেরা চারের বাইরেই রাখছেন রবি শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচের মতে, দাপুটে পারফরম্যান্সে ভারত ও পাকিস্তান অন্যদের তুলনায় এগিয়ে থাকবে এবং সেমিফাইনালে উঠবে।