ফাইনালে যেতে বাংলাদেশকে যা করতে হবে

ত্রিদেশীয় সিরিজ
বাংলাদেশ দল
বাংলাদেশ দল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৯ রানে হারিয়েছে আফগানিস্তান। আগে ব্যাট করে ২৯৪ রান করে আফগানরা। জবাবে জিম্বাবুয়ে অল আউট হয়েছে ১৩৫ রানে। এর ফলে আফগানিস্তান ও জিম্বাবুয়ের একটি করে জয় রয়েছে। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে আফগানিস্তান জিতলে তাদের সঙ্গে ফাইনালে যাবে জিম্বাবুয়ে। আর হারলে সেক্ষেত্রে আফগানিস্তান ও বাংলাদেশ ফাইনাল হওয়ার বড় সম্ভাবনা তৈরি।

বাংলাদেশ শেষ ম্যাচে জিতলেও শেষ হবে না জিম্বাবুয়ের আশা। বাংলাদেশ প্রথমে ব্যাট করলে আফগানিস্তানকে ৪১ রানে হারাতে হবে ফাইনালে উঠতে। বাংলাদেশ পরে ব্যাট করলে সমীকরণ আরও কঠিন হয়ে যাবে।

আফগানিস্তান যদি প্রথম ইনিংসে ২৫০ রান করে, তাহলে ফাইনালে উঠতে বাংলাদেশকে ২৫১ রান তাড়া করে ৪১.৩ ওভারের মধ্যে জিততে হবে। ফলে বোঝাই যাচ্ছে শেষ ম্যাচে একাধিক সমীকরণ মাথায় রেখে খেলতে হবে বাংলাদেশ দলকে।

এর আগে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছিল সিকান্দার রাজার দল। জবাবে খেলতে নেমে ব্যাটিং ব্যর্থতার কারণে ১৭২ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এরপরই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে যায় টাইগাররা।

আরো পড়ুন: