ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ ইংলিশ পেসার
ক্রীড়া জগতে ডোপ টেস্টে পজিটিভ ফলাফল একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই অপরাধের কারণে ইংল্যান্ডের পেস বোলার কিথ বার্কারকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ক্রীড়া জগতে ডোপ টেস্টে পজিটিভ ফলাফল একটি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এই অপরাধের কারণে ইংল্যান্ডের পেস বোলার কিথ বার্কারকে সব ধরনের ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
যশস্বী জয়সাওয়াল ও নীতিশ রানার হাফ সেঞ্চুরির পরও শেষ ১৮ বলে ৩১ রান প্রয়োজন ছিল রাজস্থান রয়্যালসের। এমন সময় বোলিংয়ে এসে ৮ রান দিয়ে হাফ সেঞ্চুরিয়ান নীতিশের উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। উইকেটে শিমরন হেটমায়ার ও ধ্রুব জুরেলের মতো ব্যাটার থাকায় ১২ বলে ২৩ রানের সমীকরণ মেলানো কঠিন হওয়ার কথা ছিল না রাজস্থানের জন্য। তাদের কাজটা আরও সহজ করে দিয়েছেন মুহিত শর্মা।
পাকিস্তান ও দুবাইয়ে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান। মার্চে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) মাঠে গড়ালেও কোনো দলের সঙ্গে চুক্তি করেননি বাঁহাতি এই পেসার। জানা যায়, আইপিএলে যাওয়ার ভাবনা ও ডিপিএলের দলগুলোর সঙ্গে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় কারও সঙ্গেই চুক্তিতে যাননি তিনি। নিজের অবসর সময়ে তাই পিআরপি নিয়েছেন মুস্তাফিজ।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অভিষেক ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩১ রানে ৩ উইকেট নিয়েছিলেন রিশাদ হোসেন। পরের ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বাংলাদেশের লেগ স্পিনার ৩ উইকেট নিয়েছেন ২৬ রানে। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় সবার উপরে রিশাদ। লাহোর কালান্দার্সের জার্সিতে তরুণ লেগ স্পিনারের এমন বোলিং দেখে খুশি হান্নান সরকার। আবাহনী লিমিটেডের প্রধান কোচ মনে করেন, রিশাদের পিএসএলের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের উপর ফ্র্যাঞ্চাইজিদের বিশ্বাস বাড়াবে।
আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারের একের পর এক চমক দিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী দল। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আর মাত্র একটি জয় পেলেই বিশ্বকাপে খেলার হাতছানি বাংলাদেশের সামনে।
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান আসরে মোহামেডানকে নেতৃত্ব দিচ্ছিলেন তামিম ইকবাল। তবে ২৪ মার্চ ম্যাচ খেলার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। পরবর্তীতে পুরো ডিপিএল থেকে ছিটকে গেছেন তিনি।
১১১ রান তাড়ায় কলকাতা নাইট রাইডার্সের রান ২ উইকেটে ৬২। জেতার জন্য হাতে উইকেট এবং যথেষ্ট ওভারও ছিল বর্তমান চ্যাম্পিয়নদের হাতে। তবে পাঞ্জাব কিংসের যুবেন্দ্র চাহালের অবিশ্বাস্য বোলিংয়ে মাত্র ৯৫ রানে গুটিয়ে যায় কলকাতা। এমন ম্যাচ জেতার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছিলেন না শ্রেয়াস আইয়ার। পাঞ্জাবের অধিনায়ক ম্যাচ শেষে জানালেন, চাহালের বোলিংয়ে টার্ন দেখেই জয়ের আশা বেড়েছিল তাদের।
আইপিএলে অনেক বড় বড় রান তাড়া করেও জয়ের রেকর্ড হয় নিয়মিতই। কদিন আগেই পাঞ্জাব কিংসের দেয়া ২৪৫ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের জয় তুলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এমনকি আইপিএলেই কেউ ১১১ রান করেও ম্যাচ জিতবে সেটা ভাবা প্রায় অসম্ভব।
পাঞ্জাব কিংসের বিপক্ষে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে আউট হয়ে ফিরতে হয়েছিল আজিঙ্কা রাহানেকে। তবে রিভিউ করার সুযোগ থাকলেও সেটা নেননি কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। এ ঘটনায় নিজের ওপরই দায় নিচ্ছেন তিনি।
পিএসএলে নিজের অভিষেক ম্যাচে তিন উইকেট নিয়ে রাঙিয়েছিলেন রিশাদ হোসেন। প্রথম ম্যাচের মতো ধারাবাহিক ছিলেন নিজের দ্বিতীয় ম্যাচেও। দারুণ বোলিং করে জিতিয়েছেন দলকে। আর এতেই দলের মালিক, অধিনায়ক এবং সতীর্থ ক্রিকেটারদের প্রসংশায় ভাসছেন বাংলাদেশি এই লেগ স্পিনার।
মাত্র ১১১ রানের পুঁজি নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দিলো পাঞ্জাব কিংস। যুবেন্দ্র চাহালের অনবদ্য বোলিংয়ে এই জয় নিশ্চিত করেছে পাঞ্জাব। ম্যাচ শেষে তাই চাহালের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুল করেননি শ্রেয়াস আইয়ার। পুরোনো দলের বিপক্ষে জয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন তিনি।
গত ছয়-সাত মাস ধরেই বাংলাদেশের ক্রিকেটে ব্রাত্য সাকিব আল হাসান। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হয়ে খেলার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন এই অলরাউন্ডার। দেশের মাটিতেই ক্রিকেট থেকে অবসরে যেতে চান সাকিব।