রজতকে ভালোবাসুন, সে অসাধারণ প্রতিভা: কোহলি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হয়েছেন রজত পতিদার। নতুন অধিনায়কের ওপর অগাধ ভরসা রয়েছে বিরাট কোহলির। রজতের হাত ধরে দল অনেক দূর এগিয়ে যাবে বলেই বিশ্বাস তার।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নতুন অধিনায়ক হয়েছেন রজত পতিদার। নতুন অধিনায়কের ওপর অগাধ ভরসা রয়েছে বিরাট কোহলির। রজতের হাত ধরে দল অনেক দূর এগিয়ে যাবে বলেই বিশ্বাস তার।
আইপিএলের নিলাম থেকে হ্যারি ব্রুককে দলে ভিড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরুর আগে হুট করেই এই ক্রিকেটার এই ফ্যাঞ্চাইজি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী এই ইংলিশ ক্রিকেটারকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিসিসিআই।
পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার নামের পাশে যুক্ত করা হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আইসিসি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের দায়ে তাকে এই শাস্তি দেয়া হয়েছে।
'ক্যাপ্টেন কুল' নামে ডাকা হয় মহেন্দ্র সিং ধোনিকে। তবে শান্ত মাথার ধোনিও অনেকবার হয়ে উঠেছিলেন অশান্ত। বিশেষ করে ২০১৯ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একটি ম্যাচে ক্ষেপে গিয়ে মাঠে প্রবেশ করতেও দেখা গিয়েছিল ধোনিকে। সেটা ভুল ছিল বলে স্বীকার করে নিয়েছেন চেন্নাই সুপার কিংসের সাবেক এই অধিনায়ক।
সাম্প্রতিক ফর্মটা একেবারেই ভালো যাচ্ছে না পাকিস্তান দলের। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভরাডুবি হয়েছে দলটির। বাদ পড়তে হয়েছে গ্রুপ পর্ব থেকে। বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের মতো তারকাদের কড়া সমালোচনা করছেন পাকিস্তানের সাবেকরা।
মেগা নিলামের আগেই দিল্লি ছেড়েছেন ঋষভ পান্ত। ফলে দিল্লি এবার নতুন অধিনায়কের অধীনে খেলবে সেটা অনুমেয়ই ছিল। হয়েছেও তাই। দলটির অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। এবার আইপিএল শুরুর আগে আরেকটি বড় চমক নিয়ে হাজির হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির সহ অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসির নাম ঘোষণা করা হয়েছে।
পাকিস্তান সুপার লিগের (পিসএল) এবারের আসরে দল পেয়েছেন নাহিদ রানা, রিশাদ হোসেন এবং লিটন দাস। পিএসএল চলার সময়ে বাংলাদেশ জাতীয় দল ব্যস্ত থাকবে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। যার কারণে নাহিদ-রিশাদদের পিএসএলে খেলা নিয়ে খানিকটা শঙ্কাও আছে। যদিও বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চাওয়া, পিএসএলে খেলুক নাহিদ-লিটনরা।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি… পাশাপাশি আছে ফ্র্যাঞ্চাইজি লিগ এবং ঘরোয়া ক্রিকেট। বর্তমান সময়ে অনেক বেশি চাপ ক্রিকেটারদের ওপর। বিশেষ করে পেসারদের এখন থাকতে হয় বাড়তিভাবে সতর্ক। সেই বাস্তুবতা মেনেই প্রিমিয়ার লিগে খেলতে হচ্ছে নাহিদ রানাকে। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট আবাহনী লিমিটেডের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দেখা যাবে না উমরান মালিকের গতির ঝড়। চোটের কারণে ভারতের এই ফাস্ট বোলারকে পাবে না কলকাতা নাইট রাইডার্স। তার বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার চেতন সাকারিয়াকে।
এপ্রিল-মে মাসে হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার কথা ছিল করবিন বশের। জানুয়ারিতে হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে সাউথ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডারকে দলেও নিয়েছিল পেশাওয়ার জালমি। তবে ডায়মন্ড ক্যাটাগরি থেকে দল পাওয়া বশের খেলা হচ্ছে না পিএসএলে। পাকিস্তানের টুর্নামেন্টকে ‘ফাঁকি’ দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সিদ্ধান্ত নেন তিনি। যার ফলে এবার আইনি নোটিশ পেতে হলো তাকে।
সাবেকদের টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল মাস্টার্সে শিরোপা জিতল ভারত। রায়পুরের ফাইনালে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স দলকে ছয় উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শচিন টেন্ডুলকারের ভারত মাস্টার্স দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়নস ট্রফির পর আরেকটি শিরোপার সাক্ষাৎ পেল ভারত।
বিভিন্ন সফরের জন্য বিশেষ প্রস্তুতি কিংবা জাতীয় দলের পাইপলাইনে থাকা ক্রিকেটারদের সবসময় প্রস্তুত রাখতে ‘বাংলাদেশ টাইগার্স’ প্রোগ্রাম চালু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বছরজুড়ে এমন প্রোগ্রাম চালু রাখতে দেশের কোচদের নিয়ে ছায়া কোচিং প্যানেলও চান খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের কোচিং প্যানেলের সঙ্গে যোগাযোগ রেখে জাতীয় দলের ভবিষ্যত ক্রিকেটারদের প্রস্তুত রাখবেন তারা। এমন কিছুই দেখতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক।