জিম্বাবুয়েকে হেসেখেলে হারিয়ে ফাইনালে সাউথ আফ্রিকা
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়ায় আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। তাদের সঙ্গী হচ্ছে নিউজিল্যান্ড। স্বাগতিক জিম্বাবুয়ে তিন ম্যাচ খেলে কোনো পয়েন্ট না পাওয়ায় আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
বল হাতে দুই উইকেট পাওয়ার পর ব্যাট হাতে সাকিব আল হাসানের গোল্ডেন ডাক! ম্যাচও হেরে গেল মায়ামি ব্লেজ। কেমান বে স্টিনগ্রেইসের বিপক্ষে ছয় রানে হারল সাকিবের দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হলো না ওয়েস্ট ইন্ডিজের। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান আলী আঘা উইকেটের সমালোচনা করে বললেন, ‘বাংলাদেশে ভালো উইকেট পাওয়া কঠিন।’ সংবাদ সম্মেলনে এসে মাইক হেসনও পুরোটা সময় জুড়ে মিরপুরের উইকেটের সমালোচনাই করলেন। পাকিস্তানের প্রধান কোচের মতে, এশিয়া কাপ কিংবা বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এমন উইকেটে খেলে প্রস্তুতি নেয়া আদর্শ নয়। সফরকারীরা উইকেটের সমালোচনা করলেও পারভেজ হোসেন ইমন মনে করেন, পাকিস্তানের ক্রিকেটাররা হয়ত মানিয়ে নিতে পারেনি।
প্রতিপক্ষকে কাবু করতে মিরপুরে সবসময় স্পিন-স্বর্গ বানিয়ে খেলে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি—ক্রিকেটের কোন ফরম্যাটেই বদলায় না মিরপুরের উইকেটের চরিত্র। সাম্প্রতিক সময়ে সবাই যখন স্পোর্টিং উইকেটে খেলায় মহা ব্যস্ত তখন পাকিস্তানকে হারিয়ে দিতে আবারও সেই ধীরগতির উইকেটের সাহায্য নিয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরে মিরপুরের এমন উইকেটের সমালোচনা করেছেন সালমান আলী আঘা।
আগের দিনই মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের উইকেটের কড়া সমালোচনা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছিলেন, এখানে খেলে 'অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা ডাউন হয়ে গেছে।' বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি শেষে সেই কথাই যেন প্রতিফলিত হলো।
২০১৬ সালে এশিয়া কাপে ৫ উইকেটে জেতার পর দেশে কিংবা দেশের বাইরে টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। অর্থাৎ সবশেষ ৯ বছরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয় নেই লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের। সিরিজ শুরুর আগে লিটন জানালেন, অতীত নিয়ে না ভেবে সেরা ক্রিকেট খেলে রেকর্ড বদলাতে চান তারা। পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিতে সময় নিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা।
আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের সবশেষ তিন চক্রের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ইংল্যান্ডের ওভাল, সাউদাম্পটন ও লর্ডসে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী তিন আসরের ফাইনাল আয়োজনের স্বত্ব পেতে আগ্রহ প্রকাশ করে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে ভারতের এমন আগ্রহে সম্মতি দেয়নি আইসিসি। আগামী তিন চক্রের ফাইনাল আয়োজনের স্বত্বও ইংল্যান্ডকে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দুই সেঞ্চুরি করেছিলেন ইয়াশভি জয়সাওয়াল। ইংল্যান্ড মাটিতে নিজের খেলা প্রথম টেস্টেও সেঞ্চুরি করেছেন তিনি। চলতি সফরে একটি সেঞ্চুরির সঙ্গে একটি হাফ সেঞ্চুরিও পেয়েছেন তিনি। তবে সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন, জয়সাওয়ালের চেয়ে ঋষভ পান্তকে বেশি ভয় ইংল্যান্ড।
কদিন আগেই রেডিফিউশনের এক প্রতিবেদনে জানা গেছে ২০২৩-২৪ অর্থ বছরে ভারত আয় করেছে মোট ১০ হাজার কোটির বেশি রুপি। এর মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকেই তাদের আয় আয় ১ হাজার ৪২ কোটি রুপি, যা মোট রাজস্বের ১০ দশমিক ৭০ শতাংশ।
১৭ বছর ধরে আইপিএল ট্রফির জন্য অপেক্ষা করা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) অবশেষে ২০২৫ আসরে শিরোপা জিতে নিয়েছে। দীর্ঘ এই যাত্রায় দলের অন্যতম নির্ভরতার নাম ছিলেন বিরাট কোহলি। শুধু ব্যাট হাতে নয়, ড্রেসিংরুমেও দলের কৌশলগত দিকগুলোতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতীয় দলে যুক্ত হলেন ফাস্ট বোলার আনশুল কাম্বোজ। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হচ্ছে ২৩ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে। এর আগে অনুশীলনের সময় বল থামাতে গিয়ে হাত কেটে চোট পান আর্শদীপ সিং। তার জায়গায় অস্থায়ী বিকল্প হিসেবে দলে নেয়া হয়েছে কাম্বোজকে।