অনিশ্চিত আর্শদীপ, শেষ ম্যাচের দলে ফিরলেন ভুবনেশ্বর

ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
ভুবনেশ্বর কুমার
ভুবনেশ্বর কুমার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে আর্শদীপ সিংয়ের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কাধের চোটের কারণে এই ম্যাচে নাও দেখা যেতে পারে ভারতীয় এই পেসারকে। এর ফলে বিকল্প হিসেবে ভুবনেশ্বর কুমারকে দলে নিয়েছে ভারত।

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে রান তাড়ার সময় ক্যারিবিয়ান পেসার শামার জোসেফের একটি বল আর্শদীপের হাতের বাহুতে আঘাত করে। সেই বলটিই ছিল ম্যাচের শেষ বল। এরপর চোট পেয়ে মাঠ ছাড়তে হয় আর্শদীপকে। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে আর্শদীপকে নিয়ে ম্যাচের আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

কয়েকদিন আগেই নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরেছেন ভুবনেশ্বর। এবার কিউইদের বিপক্ষে মাঠে নামার আগেই আরেকটি সুখবর পেলেন ভারতীয় এই পেসার। তিনি সর্বশেষ ২০২২ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে মাঠে নেমেছিলেন।

ভারতীয় দলে জায়গা ফেরত পাওয়ার আগে ভুবনেশ্বর বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষা দিয়েছেন। সর্বশেষ সেপ্টেম্বরে তিনি উত্তর প্রদেশ টি-টোয়েন্টি লিগে খেলেছেন। এরপর ভারতের হয়ে হংকং সিক্সেসের হয়ে খেলার জন্য ডাক পান।

আইপিএলের টানা দুইবারের শিরোপা জয়ী ভুবনেশ্বর। সর্বশেষ আসরেও বেঙ্গালুরুর শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল এই পেসারের। ১৬ ম্যাচে ২৮ উইকেট নিয়ে টুর্নামেন্ট জুড়েই বেঙ্গালুরুকে টেনেছেন তিনি। আইপিএলে উইকেট শিকারে তার উপরে ছিলেন কেবল কাগিসো রাবাদা।

চোটে ভুগছেন ভারতের এই পেসার হার্শিত রানা ও প্রসিধ কৃষ্ণা। এর মধ্যে আর্শদীপের চোট নতুন করে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আর্শদীপ ক্যারিবিয়ানদের বিপক্ষে চার ম্যাচেই খেলেছেন। শিকার করেছেন ৫ উইকেট। এর বাইরে ভারতীয় দলে আছেন মায়াঙ্ক যাওব ও প্রিন্স যাদব। পাশাপাশি পেস বোলিংয়ের বিকল্প আছেন নীতিশ কুমার রেড্ডি ও শিভম দুবে।

পঞ্চম টি-টোয়েন্টির জন্য ভারতের স্কোয়াড-

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ইশান কিষান (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, নীতিশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব, নামান ধীর ও ভুবনেশ্বর কুমার।

আরো পড়ুন: