টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে দেখছেন না আমির

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সুপার এইটের ‘এ’ গ্রুপের সেমিফাইনাল নিয়ে আলোচনা শুরু হতেই মোহাম্মদ আমির দ্রুত উত্তর দিলেন, 'সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।' পাকিস্তানের বাঁহাতি পেসারের মতে, এই গ্রুপ থেকে ভারত শেষ চারে উঠতে পারবে না! তবে অন্য গ্রুপ থেকে পাকিস্তান সেই জায়গা করে নেবে বলে তার ধারণা।

গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান একই রাউন্ডে মুখোমুখি হয়েছিল। ভারত তাদের সব ম্যাচ জিতে সুপার এইটে পৌঁছে, অর্থাৎ পাকিস্তানের বিপক্ষেও জয় পায় তারা। শুধু এই বিশ্বকাপে নয়, টানা প্রায় তিন বছর ধরে টি-টোয়েন্টিতে ভারত তাদের দাপট দেখাচ্ছে। গত বিশ্বকাপে তারা অপরাজিত চ্যাম্পিয়নও হয়েছিল।

আমির বলেন, 'ভারতের ম্যাচগুলো দেখলে বোঝা যায়, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ছাড়া তাদের সব ম্যাচেই ওঠা-নামা হয়েছে। সুপার এইটে চাপ আরও বেড়ে যাবে। সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যে কোনো দলকে হারাতে পারে।'

গত বিশ্বকাপের পর রোহিত শার্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা অবসর নেন। তবুও এই ফরম্যাটে ভারতের দাপট কমেনি। শেষ প্রায় ৪৫টি টি-টোয়েন্টি ম্যাচে তারা মাত্র ছয়টিতে হেরেছে। এই রেকর্ড তাদের শক্ত অবস্থানকে আরও দৃঢ় করেছে।

‘এ’ গ্রুপে ভারত, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও রয়েছে জিম্বাবুয়ে। অন্য গ্রুপে লড়ছে পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আমিরের ধারণা, এই গ্রুপ থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ড শেষ চারে জায়গা করে নেবে।

আরো পড়ুন: