আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন না বাংলাদেশের ১০ জনের কেউ
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি) পঞ্চম আসরের নিলামে নিবন্ধন করেছিলেন বাংলাদেশের ১০ ক্রিকেটার। তবে তাদের কেউই দল পায়নি। সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদের নাম তোলা হলেও বাংলাদেশের ক্রিকেটারদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।