বিশ্বকাপ থেকে বাদ পড়ে শেফিল্ড শিল্ডে খেলবেন হেড-গ্রিনরা

শেফিল শিল্ড
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আয়ারল্যান্ড এবং ওমানের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সঙ্গে পেরে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। দুই হারে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ থেকে বাদ পড়ায় ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বৃহস্পতিবার (৫ মার্চ) থেকে শুরু হতে যাওয়া নবম রাউন্ড থেকে খেলতে দেখা যাবে তাদের।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ১৫ ক্রিকেটারের মধ্যে সাতজনই শেফিল্ড শিল্ডে খেলবেন। সেই তালিকায় আছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিস, জস ইংলিস, ম্যাট রেনশ, জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি এবং ম্যাট কুনেমান। এ ছাড়া রিজার্ভ হিসেবে শ্রীলঙ্কায় যায়া শন অ্যাবটও লাল বলের ক্রিকেট খেলবেন। আগামী দুই রাউন্ডের মধ্যে অন্তত একটি রাউন্ড খেলবেন তারা।

সাদা বলের ক্রিকেটের বিশেষজ্ঞ হিসেবে পরিচিত নাথান এলিস, অ্যাডাম জাম্পা এবং বেন ডোয়ারশিস ১১ মার্চের ওয়ানডে কাপের ফাইনালে খেলবেন। যেখানে বেলেরিভ ওভালে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলবে তাসমানিয়া। তবে শেফিল্ড শিল্ডে খেলবেন না স্টিভ স্মিথ। চলতি মাসেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন ডানহাতি এই ব্যাটার।

মুলতান সুলতান্সের হয়ে খেলতে যাওয়া আগে লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চান স্মিথ। অ্যাডিলেডে নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে খেলবেন হেড। সাউথ অস্ট্রেলিয়ার জার্সিতে খেলে ভারতের বিমান ধরবেন বাঁহাতি এই ওপেনার। চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন হেড। যার ফলে দশম রাউন্ডে খেলবেন না তিনি।

পাশাপাশি সাউথ অস্ট্রেলিয়া যদি ফাইনালেও উঠে তবুও খেলতে পারবেন না হেড। গ্যাবাতে কুইন্সল্যান্ডের বিপক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলা হচ্ছে না গ্রিনের। তবে ১৪ মার্চ নিউ সাউ ওয়েলসের বিপক্ষে খেলবেন পেস বোলিং এই অলরাউন্ডার। যদিও আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন গ্রিন। কুইন্সল্যান্ডের বিপক্ষে অবশ্য খেলবেন ইংলিস। তবে মিস করবেন নিউ সাউথ ওয়েলসের ম্যাচটি।

আরো পড়ুন: