বাউন্ডারি বাঁচাতে গিয়ে হাসপাতালে চান্দিমাল
সময়টা ভালো যাচ্ছে না দিনেশ চান্দিমালের। গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে আউট হওয়ার পর চতুর্থ দিনে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ভারতের দ্বিতীয় ইনিংসে সীমানা বাঁচাতে গিয়ে ঘাড় ও কাঁধে চোট পান শ্রীলঙ্কার এই ব্যাটার। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়েছে।