১ কোটি ৬৪ লাখ টাকায় বার্মিংহামে মুস্তাফিজ, অবিক্রিত রিশাদ

দ্য হান্ড্রেড
মুস্তাফিজুর রহমান; ছবি: তানভির হোসেন/ক্রিকফ্রেঞ্জি
মুস্তাফিজুর রহমান; ছবি: তানভির হোসেন/ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটারদের মার্কি ক্যাটাগরির পাশাপাশি পেসারদের দুই টায়ারেও ছিলেন না মুস্তাফিজুর রহমান। তৃতীয় ও শেষ ধাপে নিলামে তোলা হয় বাংলাদেশের তারকা পেসারের নাম। মুস্তাফিজের নাম উঠতেই বিড করে বার্মিংহাম ফিনিক্স। বাকি সাত ফ্র্যাঞ্চাইজির কেউ আগ্রহ না দেখানোয় ভিত্তিমূল্য ১ লাখ পাউন্ডে তাকে কিনে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৬৪ লাখ টাকা।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুস্তাফিজের সামনে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড খেলার সুযোগ। একশ বলের টুর্নামেন্টে নাম দিয়েছিলেন রিশাদ হোসেন। স্পিনার টায়ার ওয়ানে থাকলেও তরুণ লেগ স্পিনারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ। ফলে পিএসএল ও বিগ ব্যাশ মাতানো রিশাদকে দেখা যাবে দ্য হান্ড্রেডে। ইংল্যান্ডের টুর্নামেন্টে এবারই প্রথম নিলাম হয়েছে। সেই নিলামে সবচেয়ে বড় বাজিটা মেরেছেন জেমস কোলস।

সাসেক্সের হয়ে খেলা ২১ বছর বয়সি ইংলিশ ক্রিকেটারকে ৩ লাখ ৯০ হাজার পাউন্ডে দলে নিয়েছে লন্ডন স্পিরিট। পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে সংশয় থাকলেও আবরার আহমেদকে দলে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন সানরাইজার্স লিডস। আরেক স্পিনার উসমান তারিক খেলবেন বার্মিংহামের হয়ে। তবে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে হারিস রউফ, শাদাব খান, সাইম আইয়ুবরা দল পানিন।

নিলাম শেষে দ্য হান্ড্রেডের ৮ দলের স্কোয়াড:

বার্মিংহাম ফিনিক্স— রেহান আহমেদ, জ্যাকব বেথেল, ডনোভান ফেরেইরা, মিচেল ওয়েন, সাকিব মাহমুদ, উসমান তারিক, জো ক্লার্ক, উইল স্মিদ, মুস্তাফিজুর রহমান, লরি ইভান্স, ক্রিস উড, ইথান ব্রুকস, স্কট কারি, জর্ডান থম্পসন।

লন্ডন স্পিরিট— ডেওয়াল্ড ব্রেভিস, লিয়াম লিভিংস্টোন, জেমি ওভারটন, অ্যাডাম জাম্পা, জনি বেয়ারস্টো, ডেভিড উইলি, জেমস কোলস, মেসন ক্রেইন, অ্যাডাম মিলনে, অ্যাডাম হুস, টাইমাল মিলস, জেমস রেউ, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ম্যাথু ফিশার।

ম্যানচেস্টার সুপার জায়ান্টস— নূর আহমেদ, জস বাটলার, লিয়াম ডওসন, হেনরিখ ক্লাসেন, এইডেন মার্করাম, জস টাং, সনি বেকার, গাস অ্যাটকিনসন, লুস ডি পলি, টম হার্টলি, টিম সেইফার্ট, থমাস মুরস, ম্যাক্স হোল্ডেন, তাওয়ান্দা মুয়েয়ে, জর্জ স্ক্রিমশো, পল ওয়াল্টার।

এমআই লন্ডন— স্যাম কারান, উইল জ্যাকস, রশিদ খান, নিকোলাস পুরান, জেমস ভিন্স, টম কারান, ট্রেন্ট বোল্ট, নাথান সওটার, শেরফান রাদারফোর্ড, রিচার্ড গ্লিসন, ওলি পোপ, ওলি স্টোন, ওলি সাইকস, কলাম পার্কিসন, জেসন রয়।

সাউদার্ন ব্রেভ— জফরা আর্চার, জেমি স্মিথ, মার্কাস স্টইনিস, ট্রিস্টিয়ান স্টাবস, আদিল রশিদ, ডেভিড মিলার, লুক উড, ক্রিস জর্ডান, বেন ম্যাকেনি, থমাস রেউ, মাইকেল পিপার, টম অ্যাবল, ড্যানিওয়েল ওর‌্যাল, কালেব ফালকোনার, নিখিল চৌধুরি।

সানরাইজার্স লিডস— হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, নাথান এলিস, মিচেল মার্শ, রায়ান রিকেলটন, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ড্যান লরেঞ্চ, আবরার আহমেদ, বেন হাওয়েল, টম লয়েস, টম অ্যালসোপ, লিয়াম প্যাটারসন-হোয়াইট, রিস টপলি, এডওয়ার্ড বার্নার্ড।

ট্রেন্ট রকেটস— টম ব্যান্টন, টিম ডেভিড, বেন ডাকেট, মিচেল স্যান্টনার, ফিন অ্যালেন, ডেভিড পাইন, লুইস গ্রেগরি, ক্রেইগ ওভারটন, ড্যানিয়ল মাউসলি, ম্যাট হেনরি, স্যাম বিলিংস, অ্যানিউরিন ডোনাল্ড, বেন মায়েস, ড্যানি বিগ্রজ, ব্র্যাড কারি, লুইস কিম্বার।

ওয়েলস ফায়ার— মার্কো জানসেন, রাচিন রবীন্দ্র, ফিল সল্ট, ক্রিস ওকস, জো রুট, জর্ডান কক্স, টম কোহলার-ক্যাডমোর, বেন কেল্লাওয়ে, লকি ফার্গুসন, অ্যাসা ট্রাইব, টম অ্যাসপিনওয়াল, ম্যাথু শর্ট, স্যাম কুক, জাফের চৌহান।

আরো পড়ুন: