মোমেন্টাম ধরে রেখে টানা দ্বিতীয় শিরোপা জিততে চান আকবর
জাতীয় ক্রিকেট লিগের ফাইনালে খুলনার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে রংপুর। এ নিয়ে দ্বিতীয়বারের মতো আসরটির ফাইনালে খেলবে রংপুর। গত আসরের মতো এবারও শিরোপা জিতে নিতে চান অধিনায়ক আকবর আলী। ফাইনালকে অন্যান্য ম্যাচের মতোই 'সাধারণভাবে' দেখছেন আকবর।