গ্লোবাল সুপার লিগে রংপুর-হোবার্টের সঙ্গী দুবাই ক্যাপিটালস
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরেও খেলবে রংপুর রাইডার্স। বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে লড়াইয়ে দেখা যাবে হোবার্ট হারিকেন্স, সেন্ট্রাল স্টেজ এবং স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারির্স। গ্লোবাল সুপার লিগের পঞ্চম ও শেষ দল হিসেবে যুক্ত হয়েছে দুবাই ক্যাপিটালস।