৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
কনুইয়ের চোটে ২০২৪ সালের শেষের দিকে মাঠের বাইরে ছিলেন মার্ক উড। সবশেষ ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেও নতুন বছরে ডানহাতি পেসারের পিছু ছাড়েনি চোট। আফগানিস্তানের বিপক্ষে পাওয়া হাঁটুর চোটে অস্ত্রোপচারও করাতে হয়েছে তাকে। এমন অবস্থায় ৪ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন উড। ফলে মাসে তিনেকের বেশি সময় পর শুরু হতে যাওয়া ভারত সিরিজ মিস করতে পারেন তিনি।