আর্চারকে নিয়ে বাজি ধরেছে ইংল্যান্ড, ধারণা নাসেরের
ডারহামের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানের ম্যাচ দিয়ে ৪ বছর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন জফরা আর্চার। ভারতের বিপক্ষে প্রথম টেস্টের পরই মাইকেল ভন পরামর্শ দিয়েছিলেন, আর্চারকে নিয়ে যেন তাড়াহুড়ো না করা হয়। যদিও কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ খেলার পরই বছর চারেক পর ইংল্যান্ডের টেস্ট দলে ডাকা হয়েছে ডানহাতি পেসারকে। আর্চারকে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে নেয়াকে ইংলিশদের ‘বাজি ধরা’ হিসেবে দেখছেন নাসের হুসেইন।