বাংলাদেশের সঙ্গে বাড়তি চাপে থাকে ভারত, দাবি বাশারের
সবশেষ কয়েক বছরে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, উত্তেজনা, দর্শকদের কথার লড়াই আর চাপ। হাতেগোনা কয়েকটি ম্যাচে দেখা গেলেও মাঠের ক্রিকেটে অবশ্য ধারাবাহিক পারফরম্যান্সে সেই লড়াইয়ে শেয়ানে-শেয়ানে টক্কর দিতে পারে না বাংলাদেশ। কাগজে-কলমে অনেকটা এগিয়ে থাকলেও হাবিবুল বাশারের বিশ্বাস, ভারতকে হারানো অসম্ভব নয়। সেই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভারত খানিকটা বাড়তি চাপে থাকে সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি।