সাবেকদের লিগে শিরোপা জিততে চায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স

ডব্লিউসিএল
ফেসবুক
ফেসবুক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) টুর্নামেন্টে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। এরই মধ্যে নিশ্চিত হয়েছে দলটির হয়ে কারা কারা খেলবেন। দলটির হয়ে শিরোপা জিততে চান নাসির হোসেন।

মাহমুদউল্লাহ ও নাসিরের পাশাপাশি এই টুর্নামেন্টে খেলবেন ইমরুল কায়েস, রনি তালুকদার, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বির মতো তারকা। পাশাপাশি আছেন রুবেল হোসেন, জিয়া উর রহমান ও এনামুল হক জুনিয়রের নামও।

এই টুর্নামেন্টে খেলার কথা রয়েছে মোহাম্মদ আশরাফুল ও সাবেক আরও কয়েকজন সাবেক ক্রিকেটারের। ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন দলটির ক্রিকেটাররা।

নাসির বলেন, 'বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট করতেছি, প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই লক্ষ্য থাকবে একটা ভালো পর্যায়ের ফলাফল অন্তত করার। আলহামদুলিল্লাহ প্রস্তুতি খুব ভালো হয়েছে। আর এখন আমরা যদি দুবাইয়ে যেয়ে আমরা আমাদের নিজেদের খেলাটা খেলতে পারি, তাহলে আমার মনে হয় ফলাফল আমাদের পক্ষে আসবে এবং ভালো একটা ফলাফল হবে।'

৫ অক্টোবর বাংলাদেশ মাঠে নামবে ইংল্যান্ডের বিপক্ষে। ৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচ। ১২ অক্টোবর বাংলাদেশ চ্যাম্পিয়ন্স মাঠে নামবে ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে। ১৪ অক্টোবর বাংলাদেশ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে সাউথ আফ্রিকার বিপক্ষে।

দলগুলোর শক্তিমত্তা নিয়ে নাসির বলেন, 'ওরা শারীরিকভাবে অনেক ভালো এবং বড় প্লেয়ার। আমাদের দিক থেকে আপনি এটা বলতে পারেন যে আমরা তরুণ একটা দল। আমাদের এখানে অনেক প্লেয়ার আছে। এদিক থেকে আমরা একটু হলেও আগে থাকব ওদের চেয়ে। বিশেষ করে আমার মনে হয় ফিটনেসের দিক থেকে আমরা একটু হলেও আগে থাকব ওদের চেয়ে।'

এই আসরে শিরোপার লক্ষ্যের কথা জানিয়ে নাসির আরো বলেন, 'অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা যাচ্ছি এখানে। এটা আসলে টি-টোয়েন্টি খেলা, বলা কঠিন। আপনি বলে বলে তো চ্যাম্পিয়ন হতে পারবেন না। কিন্তু আমরা চেষ্টা করব ভালো পারফর্ম করার জন্য।'

এই আসরে দেখা যাবে না সাকিব আল হাসানকে। সাকিবকে মিস করা নিয়ে নাসির বলেন, 'অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করছি। এটা বলার অপেক্ষা রাখে না। সাকিব ভাই থাকলে অবশ্যই খুব ভালো হতো এবং আমরা আশাও ছিল যে সাকিব ভাই থাকবে হয়তোবা। আমি জানি না সাকিব ভাই থাকবে কি থাকবে না, এখন পর্যন্ত নিশ্চিত না। কিন্তু সাকিব ভাই থাকলে খুব ভালো হতো।'

আরো পড়ুন: