মিরাজ-তাইজুলের ব্যাটে বড় লিডে চোখ বাংলাদেশের
৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনের শুরুতেও দারুণ ব্যাটিং করছিল বাংলাদেশ। ৩ উইকেটে টাইগাররা তুলে ফেলেছিল ২৫৯। তবে এরপরই শুরু হয় বাংলাদেশের ব্যাটারদের আসা যাওয়া। শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার স্পিনে রীতিমতো তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ইনিংস।