আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস খেলার সময় চোট পান এই বাঁহাতি ব্যাটার। পরবর্তী সময়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বিশ্রাম ও পুনর্বাসনে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। পূর্ণ ফিটনেস ফিরে পেতে তিনি এখন ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।
বাংলাদেশ সফর নিয়ে পাকিস্তান দলের সূচিও চূড়ান্ত। ৯ মার্চ ঢাকায় পৌঁছাবে সফরকারী দল। পরদিন অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। সবগুলো ম্যাচই হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
এটি হবে ২০২৫ সালের জুলাইয়ের পর পাকিস্তানের দ্বিতীয় বাংলাদেশ সফর। সর্বশেষ সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। এর আগে ২০২৫ সালের মে-জুনে বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান, যেখানে স্বাগতিকরা টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায়।
এদিকে ওয়ানডে দল নিয়ে ভাবনায় রয়েছে পাকিস্তান নির্বাচকরা। দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, কম্বিনেশন শক্তিশালী করতে তরুণ ক্রিকেটারদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারা কয়েকজন ক্রিকেটারের জায়গায় নতুন মুখ দেখা যেতে পারে।
বিশেষ করে সাইম আইয়ুব, বাবর আজম এবং মোহাম্মদ নওয়াজের জায়গায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।