স্মিথের নেতৃত্বে ৭ স্পিনার নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে অস্ট্রেলিয়া
বোর্ডার-গাভাস্কার সিরিজেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে গেছে অস্ট্রেলিয়া। এরপরেও পূর্বঘোষিত দুই টেস্টের সিরিজ খেলতে চলতি মাসের শেষে শ্রীলঙ্কা যাবে অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। উপমহাদেশে টেস্ট খেলতে স্কোয়াডে পার্টটাইম স্পিনারসহ সাত স্পিনার রেখেছে দলটি।