বেঙ্গালুরুর মতো দলে সুযোগ পেয়ে অবাক হয়েছিলেন ভুবনেশ্বর
আইপিএলের সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর আগে ১৭ বছর শিরোপা খরা কাটছিল দলটির। বেঙ্গালুরুর এই বদলে যাওয়ার পেছনে বড় অবদান আছে ভুবনেশ্বর কুমারের। ২০২৫ আইপিএলের নিলামে অন্যতম বড় চমক ছিল ভুবনেশ্বরের বেঙ্গালুরুতে যাওয়া। এই পেসারকে নিতে পৌনে ১১ কোটি রুপি খরচ করেছিল বেঙ্গালুরু।