মাঠে তর্কে জড়ানোর পর, হেডের সঙ্গে হাত মেলালেন না কোহলি

আইপিএল
ট্রাভিস হেড ও বিরাট কোহলি
ট্রাভিস হেড ও বিরাট কোহলি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ শেষে ভিরাট কোহলি ও ট্রাভিস হেডকে আলোচনা তুঙ্গে। মাঠের মধ্যেই এই দুই ক্রিকেটার তর্কে জড়িয়েছিলেন। এরপর ম্যাচ শেষে হেডের সঙ্গে হাত মেলাননি কোহলি। যা বড় আলোচনার জন্ম দিয়েছে।

সাধারণত ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটারদেরই সারিবদ্ধভাবে হাত মেলাতে দেখা যায়। হায়দরাবাদ ও বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ শেষেও দুই দলের ক্রিকেটাররা হাত মেলাতে এগিয়ে যান। এদিন কোহলি প্রথমে প্যাট কামিন্স ও অভিষেক শর্মার সঙ্গে হাত মেলালেও এড়িয়ে যান ট্রাভিস হেডকে।

যদিও এই অজি ওপেনার ঠিকই কোহলির দিকে হাত বাড়িয়েছিলেন। বরং কোহলি হেডের দিকে না তাকিয়েই ইশান কিশানসহ অন্য খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান।স এর আগে ম্যাচ চলাকালীন কোহলি ও হেডের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের দৃশ্য ধরা পড়ে।

চতুর্থ ওভারে কোহলি হেডকে উদ্দেশ করে কিছু একটা বলেন। হেডকেও পালটা জবাব দিতে দেখা যায় তখন। এই ম্যাচে হায়দরাবাদ ২৫৫ রানের বড় সংগ্রহ তুলে নিয়ে বেঙ্গালুরুকে হারায়। এই মৌসুমে প্রথমবারের মতো বল হাতে নিয়ে হেড আউট করেন বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদারকে।

ম্যাচ শেষে দুজনের মধ্যে আগের উত্তেজনার রেশ রয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনা নিয়ে সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান মনে করেন, মাঠের উত্তেজনা স্বাভাবিক হলেও ম্যাচ শেষে এমন পরিস্থিতি এড়িয়ে চলা যেত।

এদিকে ম্যাচ শেষে হেড একটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেন। সেখানে দেখা যায়, ম্যাচে বল হাতে নেয়ার একটি মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি, যেখানে তিনি নিজের বোলিং অ্যাকশন উপভোগ করছেন। ছবির নিচে তিনি লেখেন 'Keep the body guessing'।

আরো পড়ুন: