এলপিএলে সরাসরি চুক্তিতে দল পেলেন সাকিব

এলপিএল
সাকিব আল হাসান
সাকিব আল হাসান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
লঙ্কা প্রিমিয়ার লিগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। এলপিএলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে সাকিবের সঙ্গে চুক্তি বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কতৃপক্ষ।

এলপিএলের অন্যতম সফল দল জাফনা। যদিও আগের সেই ফ্র্যাঞ্চাইজি এখন আর নেই। এলপিএলের সবগুলো দলই নতুন করে গোছানো হচ্ছে। এমনকি মালিকানাতেও আসছে বড় পরিবর্তন। এদিকে টানা দুই বছর পর মাঠে গড়াচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।

আগামী ১৭ জুলাই পর্দা উঠছে। উদ্বোধনী ম্যাচেই দেখা যাবে ২০২৪ আসরের ফাইনালের পুনরাবৃত্তি—বর্তমান চ্যাম্পিয়ন জাফনা ও রানার্সআপ গলের লড়াই। সবশেষ ২০২৪ সালে হয়েছিল শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি এই লিগ। এবারের আসর শুরুর আগে খেলোয়াড় নিবন্ধন শুরু হয়েছে ৮ মে থেকে, যা শেষ হবে ২০ মে।

সরাসরি চুক্তির সুযোগ থাকবে ২২ মে পর্যন্ত। আগের দুই মৌসুমে নিলাম হলেও এবার ফিরছে ড্রাফট পদ্ধতি, যা অনুষ্ঠিত হবে ১ জুন। নতুন নিয়ম অনুযায়ী, কোনো দল আগের মৌসুমের খেলোয়াড় ধরে রাখতে পারবে না। প্রতিটি দলে ন্যূনতম ১৮ জন এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় রাখা যাবে।

স্কোয়াডে অন্তত দুইজন স্থানীয় অনূর্ধ্ব-২৩ উদীয়মান ক্রিকেটার রাখতে হবে এবং তাদের একজনকে একাদশেও খেলাতে হবে। একই সঙ্গে প্রতি ম্যাচের একাদশে চারজন বিদেশি ক্রিকেটার বাধ্যতামূলক। সবকিছু ঠিক থাকলে ৮ আগস্ট হবে ফাইনাল। ফাইনালের জন্য ৯ আগস্ট রাখা হয়েছে রিজার্ভ ডে।

আরো পড়ুন: