‘ইঁদুর দৌড়ে’ থাকতে চান না স্যামসন, খেলতে চান নিজের মতো
ভারতীয় ক্রিকেট দলে জায়গা ধরে রাখার লড়াই দিন দিন আরও কঠিন হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হবার এক সিরিজ পর দল থেকে বাদ পড়েছেন সাঞ্জু স্যামসন। তবে সেই দলে টিকে থাকার প্রতিযোগিতায় নিজেকে জড়িয়ে ফেলতে চান না স্যামসন। জাতীয় দলে সুযোগ পাওয়া বা হারানো নিয়ে বেশি না ভেবে নিজের খেলাতেই মনোযোগ দিতে চান এই উইকেটরক্ষক ব্যাটার।