সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে পাঁচজনকে কাউন্সিলর হিসেবে মনোনীত করার ক্ষমতা রাখেন বিসিবি সভাপতি। মাহমুদউল্লাহর পাশাপাশি তামিম বেছে নিয়েছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন লিপু, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনকে। বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতি থেকে কাউন্সিলর হয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।
সাবেক খেলোয়াড় ক্যাটাগরিতে ১০ জনকে কাউন্সিলর হিসেবে মনোনীত করেছে বিসিবি। যেখানে নাজিম উদ্দীনের সঙ্গে আছেন নাফিস ইকবাল, তালহা জুবায়ের, নাইম ইসলাম, সৈয়দ রাসেল, নাদিফ চৌধুরি, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, মাজহার উদ্দিন অমি এবং শামসুর রহমান শুভ। এদিকে ৮ বিভাগের মধ্যে সাতটি বিভাগের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে সাঈদ বিন জামান, চট্টগ্রাম সহিদুর রহমান, রাজশাহী থেকে সৈয়দ আমিনুল হক দেওয়ান, রংপুর মোহাম্মদ সামসুজ্জামান সামু, খুলনা চৌধুরী শফিকুল ইসলাম, বরিশাল থেকে ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান ও সিলেট থেকে আব্দুল কাইয়ুম চৌধুরী কাউন্সিলর হয়েছেন। একমাত্র ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার কারও নাম প্রকাশ করা হয়নি।
বিসিবির বর্তমান সভাপতি তামিম কাউন্সিলর হয়েছেন ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে। এ ছাড়া আবাহনী থেকে ফাহিম সিনহা, মোহামেডান থেকে মাসুদুজ্জামান, ইন্দিরা রোড ক্রীড়াচক্র থেকে রফিকুল ইসলাম বাবু, লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে লুৎফর রহমান, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরি, আজাদ স্পোর্টিং ক্লাব থেকে মির্জা ইয়াসির আব্বাস, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব থেকে শাহনিয়ান তানিম এবং ফেয়ার ফাইটার্স থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ কাউন্সিলর হয়েছেন।
বিসিবি নির্বাচনের জন্য কাউন্সিলরদের নাম জমা দেওয়ার শেষ দিন ছিল ১৬ এপ্রিল। সব মিলিয়ে ১৮৪ জন কাউন্সিলের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ক্যাটাগরি -১ থেকে ৬৬ জন, ক্যাটগরি-২ থেকে ৭৬ জন এবং ক্যাটাগরি-৩ থেকে ৪২ জন। ১৮ মে তালিকার ওপর আপত্তি গ্রহণ ও ১৯ মে আপত্তির ওপর শুনানি হবে। শুনানি শেষে সেদিনই বিকেল পাঁচটায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৭ জুন হবে বিসিবি নির্বাচন।