দুটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগের বোর্ডকে সতর্ক করেছিলেন তামিম
গত কয়েক বছর ধরেই বিপিএলের নতুন মৌসুম শুরু হয় শঙ্কা আর অনিশ্চয়তার ঘোরটোপে। এরপর বিপিএল শুরু হলে তৈরি হয় নতুন বিতর্ক। এবার আর একই পথে বা বাড়াচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের বোর্ড সময় নিয়ে বিপিএলের জন্য দীর্ঘ মেয়াদী একটি ফরম্যাট তৈরি করতে চায়।