জুনে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজিরা। ওয়ানডে সিরিজের সব ম্যাচ হবে ঢাকার শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ আয়োজন করা হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে।
৬ জুন বাংলাদেশে পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। পরদিন থেকেই মিরপুরে অনুশীলন শুরু করবে সফরকারীরা। বাংলাদেশ দলও একই সময়ে মিরপুরে অনুশীলন ক্যাম্প করবে। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ জুন। দ্বিতীয় ওয়ানডে ১১ জুন।
সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৪ জুন। তিনটি ম্যাচই শুরু হবে সকাল ১১টায়। এরপর চট্টগ্রামে গড়াবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ১৭ জুন, দ্বিতীয়টি ১৯ জুন এবং শেষ ম্যাচ ২১ জুন। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। সিরিজ শেষে ২২ জুন বাংলাদেশ ছাড়বে অস্ট্রেলিয়া দল।
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের পূর্ণাঙ্গ সূচি-
| ম্যাচের নাম | দিন ও তারিখ | সময় (বাংলাদেশ সময়) | ভেন্যু |
| ১ম ওয়ানডে | মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ | বেলা ১১:০০ - সন্ধ্যা ৬:৩০ | শের ই বাংলা স্টেডিয়াম |
| ২য় ওয়ানডে | বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ | বেলা ১১:০০ - সন্ধ্যা ৬:৩০ | শের ই বাংলা স্টেডিয়াম |
| ৩য় ওয়ানডে | রবিবার, ১৪ জুন, ২০২৬ | বেলা ১১:০০ - সন্ধ্যা ৬:৩০ | শের ই বাংলা স্টেডিয়াম |
| ১ম টি-টোয়েন্টি | বুধবার, ১৭ জুন, ২০২৬ | দুপুর ২:০০ - বিকেল ৫:১০ | বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম |
| ২য় টি-টোয়েন্টি | শুক্রবার, ১৯ জুন, ২০২৬ | দুপুর ২:০০ - বিকেল ৫:১০ | বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম |
| ৩য় টি-টোয়েন্টি | রবিবার, ২১ জুন, ২০২৬ | দুপুর ২:০০ - বিকেল ৫:১০ | বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম |