দিপুর হাফ সেঞ্চুরি ও আলিসের স্পিনে প্রাইম ব্যাংকের জয়
শাহাদাত হোসেন দীপুর ঝড়ো ফিফটিতে টানা দ্বিতীয় জয়ের ভিত পেয়ে যায় প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। মিডল অর্ডারে শামীম হোসেন পাটোয়ারী কার্যকরী ইনিংস খেললে ৩৬ ওভারের ম্যাচে ২০০ রানের সংগ্রহ পায় তারা। জবাবে মাইনুল ইসলাম তন্ময়ের ক্যারিয়ার সেরা ইনিংসে ভালো সূচনা পায় গুলশানও। কিন্তু বল হাতে টানা দ্বিতীয় ম্যাচে নিজের স্পিন জাঁদুতে প্রতিপক্ষকে গুড়িয়ে দেন আলিস আল ইসলাম। এই রহস্য স্পিনারের তিন উইকেট শিকারে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গুলশান ক্রিকেট ক্লাবকে ৩২ রানে হারায় প্রাইম ব্যাংক।