অমিত-তানজিদকে দলে নেয়ার কারণ জানালেন বাশার

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
তানজিদ হাসান
তানজিদ হাসান
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে চমক হিসেবে যুক্ত হয়েছেন তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। দুজনকেই দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার। জানিয়েছেন দুজনই টেস্ট দলের ভাবনাতে ছিলেন।

সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে নিয়মিত তারা পারফরম্যান্স করেছেন। তাই তাদের জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়েছে। দুজনকেই টেস্ট দলের জন্য উপযোগী মনে করেছেন নির্বাচকরা। সর্বশেষ বিসিএলে তানজিদ দারুণ ছন্দে ছিলেন। ৪ ইনিংসে ১৮৭ রান করেন, গড় ছিল ৪৬.৭৫।

তানজিদকে নিয়ে বাশার বলেন, 'তানজিদকে টেস্ট ক্রিকেটের জন্য আমাদের ভাবনায় রাখা হয়েছিল। তার প্রথম শ্রেণির রেকর্ড খুবই ভালো এবং আমরা মনে করেছি টেস্টে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ তার প্রাপ্য। তার টেকনিক দৃঢ় এবং প্রাকৃতিক দক্ষতাও বেশ সমৃদ্ধ। আমরা আত্মবিশ্বাসী, সুযোগ পেলে সে দীর্ঘ ফরম্যাটে ভালো করতে পারবে।'

মিডলঅর্ডার ব্যাটার অমিত হাসান টানা ভালো খেলছেন। বিসিএলে ১৬২ রান করেছেন ২৬৫ বল মোকাবিলা করে। তার জাতীয় দলে ডাক পাওয়া ছিল শুধু সময়ের ব্যাপার। গত কয়েক বছর ধরেই ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মারদের মধ্যে তিনি একজন। দীর্ঘ সময় জাতীয় দলে এই ক্রিকেটার সার্ভিস দেবেন বলে বিশ্বাস বাশারের।

তিনি বলেন, 'অমিত দলে ডাক পেয়েছে, কারণ আমাদের প্রথম শ্রেণির ক্রিকেটে সে অন্যতম ধারাবাহিক ব্যাটার। তার মানসিক দৃঢ়তা আলাদা করে চোখে পড়ে এবং আমরা বিশ্বাস করি টেস্ট ক্রিকেটের জন্য এটি খুবই উপযোগী। এই ফরম্যাটে ধৈর্য ও শৃঙ্খলা প্রয়োজন, আর দীর্ঘ সময় ধরে সে সেই গুণগুলো দেখিয়েছে।'

৮ থেকে ১২ মে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে প্রথম আর ১৬ থেকে ২০ মে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজের জন্য পাকিস্তান অনেক আগেই দল ঘোষণা করেছে। দলে আছেন সব নিয়মিত তারকারা।

আরো পড়ুন: