তানজিদ-ব্রুককে হারিয়ে মাসসেরা গ্রিভস
জুলাই মাসে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধারাবাহিক পারফরম্যান্স করে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। পাশাপাশি এই লড়াইয়ে ছিলেন ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুকও। তবে এই দুজনকে হারিয়ে মাসসেরার পুরষ্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস।