পারফর্ম করেই জাতীয় দলে ফিরতে চান সাব্বির
ব্যাট হাতে ঢাকা প্রিমিয়ার লিগে ছন্দে আছেন সাব্বির রহমান। ৩ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ৬০ রান। এর মধ্যে ঢাকা লেপার্ডসের বিপক্ষে ২৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ইনিংসই বড় আশা দেখাচ্ছে এই হার্ডহিটার ব্যাটারকে। সাব্বির স্পষ্ট জানিয়েছেন জাতীয় দলে ফেরার আশা হারাচ্ছেন না তিনি।