বাংলাদেশ হাই পারফরম্যান্সের টি-টোয়েন্টি দলে সাব্বির

বাংলাদেশ-মালয়েশিয়া সিরিজ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
টপ অ্যান্ড টি-টোয়েন্টি খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে দেশের মাটিতে দুইটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে হওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন সাব্বির। সেই সিরিজে ভালো করতে না পারায় জাতীয় দল থেকে বাদ পড়েন ডানহাতি এই ব্যাটার। সবশেষ চার বছরে জাতীয় দল কিংবা বয়সভিত্তিক পর্যায়ের কোনো দলেও সুযোগ মেলেনি তার।

সাব্বির সবশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। আবাহনী লিমিটেডের হয়ে ১১ ম্যাচে ১৮৮ রান করেছিলেন সাব্বির। একটি হাফ সেঞ্চুরিও পেয়েছিলেন তিনি। এর আগে খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ১০ ম্যাচে মাত্র ১৩৪ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার।

যদিও মারকুটে ব্যাটিংয়ের সামর্থ্য থাকায় তাকে আবারও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলে ডাক পেয়েছেন তিনি। সাব্বির ছাড়াও এই দলে আছেন শামীম হোসেন পাটোয়ারীর মতো জাতীয় দলে খেলা ক্রিকেটার।

কদিন আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে অভিষেক হওয়া আব্দুল গাফফার সাকলাইনকেও রাখা হয়েছে এই দলে। এ ছাড়া তরুণদের মাঝে সুযোগ পেয়েছেন জিসান আলম, জাওয়াদ আবরার, রাকিবুল হাসান, এসএম মেহেরব, স্বাধীন ইসলামরা। ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে ডাক পেয়েছেন মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনিরা।

দুই টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে ৫ আগষ্ট বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া। সূচি অনুযায়ী আগামী ৮ ও ১০ আগষ্ট মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজটি। ম্যাচগুলো শুরু হবে দুপুর দুইটায়। ১২, ১৪ ও ১৬ আগষ্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে হবে ওয়ানডে সিরিজ।

বাংলাদেশ হাই পারফরম্যান্স- জিসান আলম, জাওয়াদ আবরার, এসএম মেহেরব, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন

আরো পড়ুন: