সূর্যবংশীর জন্য অভিষেক-স্যামসন কম্বিনেশন বদলাতে চান না গম্ভীর
ভারতের টি-টোয়েন্টি দলে বৈভব সূর্যবংশীকে নিয়মিত সুযোগ না দেয়া নিয়ে আলোচনা চলছেই। ১৫ বছর বয়সী এই ব্যাটারকে কেন একাদশে রাখা হচ্ছে না, এমন প্রশ্ন প্রায়ই শুনতে হচ্ছে প্রধান কোচ গৌতম গম্ভীরকে। তবে বাইরের আলোচনা আমলে না নিয়ে নিজের সিদ্ধান্তে অটল তিনি।