ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ বিশ্বকাপ জেতানো স্যামসন

ভারত-জিম্বাবুয়ে সিরিজ
সাঞ্জু স্যামসন
সাঞ্জু স্যামসন
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ভারতের জিম্বাবুয়ে সফরের দলে জায়গা হয়নি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য সাঞ্জু স্যামসনের। তার পরিবর্তে প্রথমবারের মতো ভারতের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার প্রাভসিমরান সিং। চলতি বছরের শুরুতে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হয়েছিলেন স্যামসন।

বিশ্বকাপের পর তিন ম্যাচ খেলার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৈভব সূর্যবংশীর কাছে জায়গা হারিয়েছেন স্যামসন। এবার জিম্বাবুয়ের বিপক্ষে দলেই জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটারের। এদিনে প্রথমবার সুযোগ পাওয়া প্রাভসিমরান আইপিএলে বেশ ভালোই ছন্দে ছিলেন।

পাঞ্জাব কিংসের হয়ে ১৬৮.৮৭ স্ট্রাইক রেটে ৫১০ রান করলেও টুর্নামেন্টের শেষ দিকে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। দলে আরও কয়েকটি পরিবর্তন এনেছেন ভারতীয় দলের নির্বাচকরা। প্রথমবারের মতো ডাক পেয়েছেন হার্শ দুবে, ইয়াশ ঠাকুর ও অশোক শর্মা।

দলে ফিরেছেন রিঙ্কু সিং ও মায়াঙ্ক যাদব। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের ভারতীয় দলেও একটি পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিসিসিআই। চোটের কারণে ছিটকে গেছেন নীতীশ কুমার রেড্ডি। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে শিভম দুবেকে।

ভারতের টি-টোয়েন্টি দল-

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), শিভম দুবে, সূর্যাংশ শেডগে, রিঙ্কু সিং, হার্শ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, ইয়াশ ঠাকুর, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব ও প্রাভসিমরান সিং (উইকেটকিপার)।

আরো পড়ুন: