বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর পরামর্শ পিটারসেনের
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সঙ্গে জাতীয় দলের হয়েও নিয়মিত পারফর্ম করছিলেন হেনরিখ ক্লাসেনও। তবে সাউথ আফ্রিকার হয়ে খেলা উপভোগ না করায় আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। তবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ জিততে ক্লাসেনকে ফেরানোর পরামর্শ দিয়েছেন কেভিন পিটারসেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পারফর্ম করতে দেখতে সাউথ আফ্রিকা বোর্ডকে এমন পরামর্শ দিয়েছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটার।