পিএসএল থেকে দুই ক্রিকেটারকে ডেকে পাঠিয়েছে আরব আমিরাত
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নেয়া সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে অংশ নেয়া সংযুক্ত আরব আমিরাতের দুই ক্রিকেটারকে তাৎক্ষণিকভাবে ডেকে পাঠিয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
'জসপ্রীত বুমরাহকে স্লোয়ার বল করা আমিই শিখিয়েছি'- এমন এক চমকপ্রদ দাবীই করে বসেছেন পাকিস্তানি বংশদ্ভুত সংযুক্ত আরব আমিরাতের জহুর খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই পেসার দাবি করেন ২০১৯ সালে তার হাত ধরেই বুমরাহ নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র 'স্লোয়ার বল' কার্যকরী ভাবে অ্যাকশন পরিবর্তন না করে করাটা আত্মস্থ করেন।
নয়াদিল্লিতে বল হাতে গতির ঝড় তুললেন জুনায়েদ সিদ্দিকী। তার তোপে বড় সংগ্রহ গড়তে পারেনি না কানাডা। টি–টোয়েন্টি বিশ্বকাপে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানেই থেমে গেছে উত্তর আমেরিকার দলটি। এই লক্ষ্য ২ বল আর ৫ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। দলটির জয়ে বড় অবদান ওপেনার আরিয়ান্স শর্মার। তিনি খেলেছেন ৫৩ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস।
মুহাম্মদ ওয়াসিম ও আলিশান শারাফু মিলে সংযুক্ত আরব আমিরাতকে লড়াইয়ের পুঁজিটা এনে দিয়েছিলেন। তবে বল হাতে টিম সেইফার্ট ও ফিন অ্যালেনকে চ্যালেঞ্জ জানাতে পারলেন না মোহাম্মদ রোহিদ, জুনাইদ সিদ্দিকীরা। নিউজিল্যান্ডের দুই ওপেনার মিলে তাণ্ডব চালিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন। তাদের অ্যালেন ও সেইফার্টের অবিচ্ছিন্ন ১৭৫ রানের জুটিতে ১০ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের পর সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে মিচেল স্যান্টনারের দল।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসে মাঠের ক্রিকেটের বাইরে ঝামেলায় জড়িয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার মোহম্মদ জোহাইব। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাকে দল থেকে সরিয়ে দেশে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। আসন্ন এই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার তারা ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে।
সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে পাকিস্তান। পাকিস্তানের দেয়া ১৪৭ রানের জবাবে ১০৫ রানে অল আউট হয়েছে আরব আমিরাত। দলটি মাঝারি লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। সর্বোচ্চ ৩৫ রান করেছেন রাহুল চোপড়া।
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বাঁচা-মরার লড়াইয়ে ম্যাচ রেফারির দায়িত্বে থাকা অ্যান্ডি পাইক্রফ্টের অপসারণ চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তাদের অভিযোগ আমলে নেয়নি আইসিসি। পরবর্তীতে ভারত ও পাকিস্তানের ম্যাচের ঘটনার জন্য পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ও ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফ্ট। যার ফলে আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজী হয়েছে পাকিস্তান।
৫০—৫ উইকেট! সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওমান। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। জুনাইদ সিদ্দিকী নিয়েছেন ৪ উইকেট। হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদউল্লাহ দুইটি করে উইকেট নিয়েছেন দুর্দান্ত। তাদের বোলিংয়ের বিপক্ষে বলার মতো কিছু করতে পারেননি ওমানের ব্যাটাররা। দলের সর্বোচ্চ ২৪ রানের ইনিংস এসেছে আরিয়ান বিশতের ব্যাট থেকে। ৮ বল বাকি থাকতেই ১৩০ রানে গুটিয়ে যায় ওমান।
ভারতকে কিংবা পাকিস্তানকে হারিয়ে চমকে দিতে চেয়েছিলেন মুহাম্মদ ওয়াসিম। ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে শুরুটাও পেয়েছিলেন তেমন। তবে কুলদীপ যাদবের স্পিনে আচমকা গুঁড়িয়ে গেল সংযুক্ত আরব আমিরাতের ব্যাটিং অর্ডার। স্বাগতিকদের ৫৭ রানে আটকে দিতে শেষের দিকে মিডিয়াম পেস বোলিংয়ে টপাটপ উইকেট নিয়েছেন শিভাম দুবে। সহজ লক্ষ্য তাড়ায় অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটেই জয় পেয়ে যাচ্ছিল ভারত।
আগামী ১০ই সেপ্টেম্বর স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপে যাত্রা শুরু করবে ভারত। শক্তিমত্তায় আরব আমিরাতের চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে ভারত। তবে এই ম্যাচে প্রতিদ্বন্দিতা করতে দেখা যাবে শৈশবের দুই বন্ধুকে।
আগামী ৯ সেপ্টেম্বর আবুধাবিতে শুরু হতে চলেছে এশিয়া কাপের এবারের আসর। তার আগেই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দলকে নেতৃত্ব দিবেন মুহাম্মদ ওয়াসিম।