জবাবে প্রথম দিন শেষে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান করে সংযুক্ত আরব আমিরাত। স্বাগতিকদের হয়ে ভারত ১৬ ও আফতাব ৬ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় দিনে আরব আমিরাতকে লিড নিতে দেননি বাংলাদেশের বোলাররা।
তারা ২২২ রান করে অল আউট হয়ে যায়। বাংলাদেশের বোলারদের মধ্যে ৪ উইকেট নেন ইকবাল হোসেন ইমন। ৩টি উইকেট নেন তাইজুল ইসলাম। আর একটি করে উইকেট শিকার করেন ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাইম হাসান।
১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে মুমিনুল হক ও সাদমান ইসলাম মিলে বেশ ভালোই শুরু এনে দেন বাংলাদেশকে। মুমিনুল আউট হন ২৪ রান করে। সাদমান করেন ৩২ রান। মুশফিকুর রহিম আউট হয়েছেন ৪৪ রান করে। জাকের আলী শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১ রান করে।
বাংলাদেশ শেষ পর্যন্ত ৩ উইকেটে ১১৪ রান সংগ্রহ করে ২৬.৫ ওভারে। এরপর ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। আরব আমিরাতের বোলারদের মধ্যে সিমরানজিত সিং দুটি উইকেট নেন। একটি করে উইকেট নেন জুনাইদ ও হায়দার।