১০৮ রানের ওপেনিং জুটি, ২৩৪ রানে অল আউট বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাত-বাংলাদেশ সিরিজ
সৌম্য সরকার ও সাদমান ইসলাম মিলে ওপেনিংয়ে ১০৮ রানের জুটি গড়েছেন।
সৌম্য সরকার ও সাদমান ইসলাম মিলে ওপেনিংয়ে ১০৮ রানের জুটি গড়েছেন।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দলের সঙ্গে থাকলেও একাদশে সুযোগ পাচ্ছিলেন না সৌম্য সরকার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সুযোগটা পেয়ে কাজে লাগালেন। খেললেন ৫৭ রানের ইনিংস। আরেক ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে এলো ৪৬ রান। উদ্বোধনী জুটিতেই ১০৮ রান তুলল বাংলাদেশ। অথচ সাদমান ফেরার পরই খেই হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে ২৩৪ রানে।

দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের শুরুটা হলো প্রত্যাশিতভাবেই। নিয়মিত ওপেনার তানজিদ হাসান তামিমের পরিবর্তে সাদমানের সঙ্গে ওপেন করলেন সৌম্য। অপেক্ষার পর সুযোগটা পেয়ে সেটা কাজে লাগাতে ভুল করলেন না তিনি। সাদমানের সঙ্গে সাবলীল ব্যাটিংয়ে দিনের প্রথম সেশন কাটিয়ে দিলেন অনায়াসে।

প্রথম সেশনে বিনা উইকেটে ৯০ রান তোলে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে পথ হারায় সফরকারীরা। দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন সৌম্য। সাদমানের সঙ্গে গড়েন শতরানের জুটিও। তবে তাদের দুজনের ১০৮ রানের জুটি ভাঙে ৯৫ বলে ৪৬ রানের ইনিংস খেলা সাদমানের বিদায়ে। একটু পর রিটায়ার্ট আউট হয়েছেন সৌম্য।

৬ চার ও এক ছককায় ৯২ বলে ৫৭ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি ওপেনার। তিনে নেমে একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেন মুমিনুল হক। তবে তাকে সঙ্গ দিতে পারেননি মুশফিকুর রহিম, জাকের আলী। দুজনই ফিরেছেন দ্রুতই। মুশফিক ৪ ও জাকের আউট হয়েছেন ৮ রানে। সাবধানী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করলেও ৬৩ বলে ৩৩ রান করে ফিরতে হয়েছে মুমিনুল।

দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে ৮ রান করে ফিরেছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দিনের দ্বিতীয় সেশনে ৭৪ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। পরবর্তীতে বাংলাদেশ অল আউট হয়েছে ২৩৪ রানে। লোয়ার অর্ডারে নাঈম হাসান ৩৬ ও তাইজুল ইসলাম ১৬ রান করেছেন। সংযুক্ত আরব আমিরাতের হয়ে জুনাইদ তিনটি উইকেট নিয়েছেন। দুইটি করে উইকেট পেয়েছেন উসাইদ ও হায়দার আলী।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে দ্রুতই প্রথম উইকেট হারায় সংযুক্ত আমিরাত। দলীয় ২৪ রানে আউট হয়েছেন লুকমান। পেসার খালেদ আহমেদের বলে আউট হয়েছেন তিনি। ১৭ বলে ১১ রান করেছেন লুকমান। এক উইকেটে ৩৪ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে এখনো বাংলাদেশের চেয়ে ২০০ রানে পিছিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত।

আরো পড়ুন: