মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে অধিনায়কত্ব হারানোর শঙ্কায় ওয়ার্নার
সিডনি থান্ডারের অধিনায়কত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নারের। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে দোষ স্বীকার করার পর তার নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। ২২ জুলাই ওয়েভারলি স্থানীয় আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত না হলেও তার আইনজীবীর মাধ্যমে দোষ স্বীকার করেন ওয়ার্নার।