রিশাদকে রিটেইন করেনি হোবার্ট, থাকছে ডিরেক্ট সাইনিংয়ের সুযোগ

বিগ ব্যাশ
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়ে বাজিমাত করেছেন রিশাদ হোসেন। ডানহাতি লেগ স্পিনে ১২ ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট। পুরো মৌসুম জুড়ে ধারাবাহিক বোলিংয়ে ছিলেন হোবার্ট হারিকেন্সের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। এমনকি রিশাদের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো স্পিনার। এমন পারফরম্যান্সের পরও বিগ ব্যাশের আগামী মৌসুমে খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।

অস্ট্রেলিয়ার টুর্নামেন্টের আগামী মৌসুমের জন্য ১০ ক্রিকেটারের সঙ্গে চুক্তি আছে হোবার্টের। যেখানে টিম ডেভিডের সঙ্গে আছেন নিখিল চৌধুরি, নাথান এলিস, বেন ম্যাকডরমট, রাইলি মেরেডিথ, মিচেল ওয়েন, বিলি স্টেইনলেক, ম্যাথু ওয়েড, জেইক ওয়েদার্যাল্ড, বেউ ওয়েবস্টার। সেই তালিকায় রাখা হয়নি বাংলাদেশের রিশাদকে।

নতুন মৌসুমের আগে নিয়মে কিছুটা পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কমিটি। আগামী মৌসুমে বিদেশি ক্রিকেটারের জন্য কোনো ড্রাফট অনুষ্ঠিত হবে না। এমনকি নূন্যতম কতজন বিদেশি ক্রিকেটার রাখতে সেটার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। তবে ফ্র্যাঞ্চাইজিরা চাইলে সর্বোচ্চ তিনজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে। একই নিয়মে হোবার্ট চাইলে রিশাদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে।

সরাসরি চুক্তি করলেও বিগ ব্যাশের পুরো মৌসুম খেলতে পারবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। কারণ ২০২৭ সালের জানুয়ারিতে সাউথ আফ্রিকার এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইষ্টার্ন কেপের হয়ে খেলবেন রিশাদ। দেশের মাটিতে বিপিএল না হওয়ায় সাউথ আফ্রিকার টুর্নামেন্টে খেলতে বাধা থাকবে না বাংলাদেশের লেগ স্পিনারের।

বিগ ব্যাশের ৮ দলের স্কোয়াড:

অ্যাডিলেড স্ট্রাইকার্স— অ্যালেক্স ক্যারি, ম্যাকেঞ্জি হার্ভে, থমাস কেলি, লয়েড পোপ, জেসন সাঙ্গা, লিয়াম স্কট, ম্যাথু শর্ট, টম স্ট্রেকার, হেনরি থর্টন, জারসিস ওয়াদিয়া।

ব্রিসবেন হিট— জাভিয়ের বার্টলেট, ম্যাক্স ব্রায়ান্ট, লাচলান হির্নি, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, নাথান ম্যাকসুয়েনি, ম্যাট রেনশ, কলাম ভিল্ডার, হিউজ ওয়েবগান, জেইক ওয়াইল্ডমুথ।

হোবার্ট হারিকেন্স— নিখিল চৌধুরি, টিম ডেভিড, নাথান এলিস, বেন ম্যাকডরমট, রাইলি মেরেডিথ, মিচেল ওয়েন, বিলি স্টেইনলেক, ম্যাথু ওয়েড, জেইক ওয়েদার্যাল্ড, বেউ ওয়েবস্টার।

মেলবোর্ন রেনেগেডস— জেসন বেহেনডর্ফ, জশ ব্রাউন, হ্যারি ডিক্সন, ব্রেন্ডান ডগেট, জেইক ফ্রেজার-ম্যাকগার্ক, কালেব জোয়েল, ওলি পিক, টম রজার্স, উইল সাদারল্যান্ড।

মেলবোর্ন স্টার্স— অস্টিন অ্যানলিজার্ক, হিল্টন কাটওয়ার্ট, স্যাম হার্পার, লিয়াম হেচার, ক্যাম্পবেল কেল্লাওয়ে, গ্লেন ম্যাক্সওয়েল, টম রজার্স, পিটার সিডল, মার্কোস স্টইনিস, মিচ সোয়েপসন।

পার্থ স্কচার্স— অ্যাশ্টন অ্যাগার, মাহলি বেয়ার্ডম্যান, কুপার কনোলি, অ্যারন হার্ডি, মিচেল মার্শ, ল্যান্স মরিস, জোয়েল প্যারিস, ঝাই রিচার্ডসন, অ্যাশ্টন টার্নার।

সিডনি সিক্সার্স— শন অ্যাবট, জোয়েল ডেভিস, ওলি ডেভিস, বেন ডোয়ারশিস, জেইক এডওয়ার্ডস, হেইডেন কের, ফার্গুস ও'নেইল, লাচলান শ, জর্ডান সিল্ক, স্টিভ স্মিথ।

সিডনি থান্ডার— ক্যামেরন ব্যানক্রফ্ট, স্যাম বিলিংস, ক্রিস গ্রিন, রায়ান হ্যাডলি, স্যাম কনস্টাস, এইডেন ও'কনোর, তানভীর সাঙ্গা, ড্যানিয়েল স্যামস, ডেভিড ওয়ার্নার।

আরো পড়ুন: