পিটারসেনের ‘সৎ পরামর্শের’ দিকে তাকিয়ে রুট
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটে বড় পরিবর্তনের অংশ হিসেবে কেভিন পিটারসেনকে বিশেষ পরামর্শক হিসেবে ফেরানো হয়েছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সাবেক এই ইংলিশ ব্যাটারকে ব্রেন্ডন ম্যাককালামের কোচিং প্যানেলে যুক্ত করেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপে ইংল্যান্ডের প্রস্তুতিতে পিটারসেনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় দলটি।