এলপিএলে দল পেলেন বিজয়
গত ২২ মে ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন বিজয় শঙ্কর। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, 'নতুন সুযোগ খুঁজতে এবং আরও বেশি ক্রিকেট খেলতেই' এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই নতুন অধ্যায়ের প্রথম গন্তব্য হচ্ছে এলপিএল।
গত ২২ মে ভারতের ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসরের ঘোষণা দেন বিজয় শঙ্কর। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছিলেন, 'নতুন সুযোগ খুঁজতে এবং আরও বেশি ক্রিকেট খেলতেই' এই সিদ্ধান্ত নিয়েছেন। সেই নতুন অধ্যায়ের প্রথম গন্তব্য হচ্ছে এলপিএল।
আগামী ১লা জুন অনুষ্ঠিত হবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসরের ড্রাফট। ২১ দেশের ৬৫০ জনের বেশি ক্রিকেটার ড্রাফটে নিবন্ধন করেছেন। বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৪৮ ক্রিকেটার। তবে কারও নাম প্রকাশ করেনি শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
লঙ্কা প্রিমিয়ার লিগে আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। এবার জানা গেছে একই দলের হয়ে এলপিএলে খেলবেন বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ। এলপিএলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তাসকিনের সঙ্গে চুক্তি বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কতৃপক্ষ।
লঙ্কা প্রিমিয়ার লিগের দল কলম্বো ক্যাপসের মালিকানায় এসেছে পরিবর্তন। আগে কলম্বো স্ট্রাইকার্স নামে পরিচিত ফ্র্যাঞ্চাইজিটির নতুন মালিক হয়েছে উইটনেস স্পোর্টস অ্যালায়েন্স এলএলসি। মঙ্গলবার ১৯ মে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএলের আয়োজক প্রতিষ্ঠান আইপিজি গ্লোবাল।
মাঠের ক্রিকেটের পারফরম্যান্সের জেরেই বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ মেলে ক্রিকেটারদের। তবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) নতুন মৌসুম শুরুর আগে ভিন্ন এক নিয়ম যুক্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। টুর্নামেন্টের আইকন ক্রিকেটার হতে চাইলে মাঠের পারফরম্যান্সের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ক্রিকেটারের থাকতে হবে ২ লাখ ৫০ হাজারের বেশি ফলোয়ার।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসর অনুষ্ঠিত হয়নি। যদিও পরবর্তী আসর কবে শুরু হবে তা নিয়ে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। জানা গেছে আগামী বছরের ৮ জুলাই থেকে পর্দা উঠবে এলপিএলের।
সবশেষ দুই আসরে জুলাই-আগষ্টে হলেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাবনায় নভেম্বর-ডিসেম্বরে হওয়ার কথা ছিল লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) আগামী আসর। তবে সেই বিশ্বকাপের জন্যই স্থগিত করা হয়েছে টুর্নামেন্টটি। আইসিসির গাইডলাইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য বিশ্বমানের ভেন্যু প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
২০২৫ সালের লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময়সীমা ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। আগামী ২৭ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্টটির ষষ্ঠ আসর।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দুই দল কলম্বো স্ট্রাইকার্স এবং জাফনা কিংসের সঙ্গে চুক্তি বাতিল করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এই দুই ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে লঙ্কান ক্রিকেট বোর্ডের অভিযোগ তারা চুক্তি অনুযায়ী কাজ করেনি। এমনকি এর ব্যাখ্যা দিতেও ব্যর্থ হয়েছে তারা।