সাকিবকে ছক্কা মেরে পরের বলেই আউট শানাকা
পঞ্চম বলটা একটু ঝুলিয়ে দিয়েছিলেন সাকিব। সুযোগটা কাজে লাগিয়ে ডিপ মিড উইকেট দিয়ে ছক্কা মারেন দাসুন শানাকা। পরের বলেও প্রায় একই ধরনের বল করেন সাকিব। যদিও এবার লেংথটা একটু পিছিয়ে দিয়েছিলেন, পাশাপাশি আরও একটু ঝুলিয়ে দিয়েছিলেন। আবারও ছক্কা মারার চেষ্টায় টাইমিংয়ে গড়বড় করে বসলেন শানাকা। লং অফে ইব্রাহিম জাদরানকে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। তিন ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট নিয়েছেন সাকিব।
দ্বিতীয় ওভারে মিতব্যয়ী সাকিব
প্রথম ওভারে দুই ছক্কায় ১৩ রান দিয়েছিলেন সাকিব। তবে নিজের দ্বিতীয় ওভারে দারুণ বোলিং করেছেন তিনি। কোনো বাউন্ডারি হজম না করে মিতব্যয়ী বোলিংয়ে দিয়েছেন ৫ রান। এখনো পর্যন্ত ২ ওভারে ১৮ রান খরচায় উইকেটশূন্য সাকিব।
প্রথম ওভারে সাকিবের দুই ছক্কা হজম
পাওয়ার প্লের শেষ ওভারে প্রথমবার সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন ভানুকা রাজাপাকশে। নিজের প্রথম ওভারে অবশ্য ভালো করতে পারেননি সাকিব। দুই ছক্কায় হজম করেছেন ১৩ রান।