তিন চার ও এক ছক্কায় সোহানের ৩৩ রান

এলপিএল
গল গ্যালান্টস
গল গ্যালান্টস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

তিন চার ও এক ছক্কায় সোহানের ৩৩ রান

ভালো শুরু পেলেও হাফ সেঞ্চুরি করতে পারেননি সোহান। জহির খানের বলে ছক্কা মারার চেষ্টায় লং অনে ক্যাচ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। তিনটি চার ও একটি ছক্কায় ৩২ বলে ৩৩ রান করেছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার।

সোহানের ব্যাটে রান

এলপিএলের অভিষেকে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন নুরুল হাসান সোহান। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে অবশ্য ঝড় তুলতে পারেননি। তবে রানের দেখা পেয়েছেন তিনি। েএখরো পর্যন্ত ২৯ বলে ৩২ রানে অপরাজিত আছেন সোহান।

সোহানকে নিয়ে ব্যাটিংয়ে গল

ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ৫ চার ও এক ছক্কায় ১৩ বলে ২৯ রানের ইনিংস খেলেছিলেন নুরুল হাসান সোহান। এমন ইনিংস খেলায় পরের ম্যাচেও একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটার। ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সোহানের গল।

গল গ্যালান্টস- নুরুল হাসান সোহান, স্যাম হার্পার, চারিথ আসালাঙ্কা, শাহান আরাচিগে, চামিকা করুনারত্নে, দাসুন শানাকা, মোহাম্মদ নাওয়াজ, থারিন্দু রত্নায়েকে, দিনুরা কালুপানা, আকিফ জাভেদ, সাচিন্দু কোলোমবাগে।

আরো পড়ুন: